জাতীয়

নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশা ধ্বংস করা সম্ভব: ডিএসসিসি জরিপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

জরিপের ফলাফলে দেখা যায়, পরিদর্শন করা ২ হাজার ২৫০টি বাড়ির মধ্যে ৩২২টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে, যার মধ্যে প্লাস্টিক বালতিতে সবচেয়ে বেশি (১৪.২১%) লার্ভার উপস্থিতি মিলেছে। লার্ভার ঘনত্বের ভিত্তিতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে ২৯টি ওয়ার্ড ‘অধিক ঝুঁকিপূর্ণ’। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর