স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই। মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্যে কাজ চলছে। অথচ আন্দোলনের নামে বহিরাগত ও অশ্রমিকরা হামলা ও ভাঙচুর চালাচ্ছে। তদন্তে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের রাজনৈতিক এজেন্ডা এর পেছনে রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত মাফিয়া ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চক্রান্ত কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছে সরকার।
জাতীয়
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে সাধারণ শ্রমিকদের গুজবে কান না দিয়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।