খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে ‘সেভ ফুড, সিকিউর বাংলাদেশের ফুড ফিউচার’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অপচয় রোধ মানে শুধু খাদ্য সাশ্রয় নয়; বরং কৃষকের শ্রমের মর্যাদা ও মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার, বেসরকারি খাত, গবেষক ও ভোক্তাদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন। উল্লেখ্য, এফএওর হিসাব অনুযায়ী বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় ১৩ দশমিক ৩ শতাংশ খুচরা পর্যায়ে পৌঁছানোর আগেই নষ্ট হয়।
জাতীয়
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউয়ের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান। এ ছাড়া খাদ্য অপচয় ও ক্ষতি হ্রাসের চ্যালেঞ্জ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মনজুরুল আলম, অধ্যাপক নওশাদ আলম ও ড. এম. খালেকুজ্জামান।
আরও পড়ুন
-
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেনবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠকবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেনবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠকবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রীবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিনবুধবার, ০৪ নভেম্বর ২০২৬
-
শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতেবুধবার, ০৪ নভেম্বর ২০২৬