জাতীয়

সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার সংবিধান দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের প্রতিটি অনুচ্ছেদে গণতান্ত্রিক চেতনার প্রতিফলন রয়েছে। সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে, তবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভক্ত করা অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞাপন

তিনি সাম্প্রদায়িক রাজনীতির অবসান, দুর্নীতি নিয়ন্ত্রণ, মাদক-সন্ত্রাস উচ্ছেদ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বেকার তরুণদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী স্থিতিশীল রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সভায় বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সময়ের প্রয়োজন ও বর্তমান বাস্তবতায় সংবিধান সংশোধন প্রয়োজন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধান থেকে ফ্যাসিবাদী উপাদান দূর না করলে জাতিকে ফ্যাসিবাদমুক্ত করা সম্ভব নয়।

আরও পড়ুন

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট ফজলুর রহমান, অধ্যাপক ড. আবু সাঈদ প্রমুখ। ড. কামালের লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর