জাতীয়

অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি এবং জানুয়ারিতে তা কার্যকর করা হবে। শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্দোলনে নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাঁদের মুক্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

বিজ্ঞাপন

​বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ড দ্রুত গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদারসহ শ্রমিক ও মালিকপক্ষের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর