প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ● কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি ● ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ● চার শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, চলছে সার্বক্ষণিক নজরদারি ● মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ● এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী ● বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই ● দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা ● পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা ● ২২ বছর পর বাগেরহাটে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা ●

২২ বছর পর বাগেরহাটে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বিজ্ঞাপন
২২ বছর পর বাগেরহাটে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে ঘিরে জেলার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় হেলিকপ্টারে মোংলা বন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এরপর বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে কাটাখালী মোড়ে নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর হবে। তারা ২৫০ শয্যার হাসপাতালের সেবার মান উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নদীভাঙন রোধ, মোংলা বন্দরের পূর্ণাঙ্গ আধুনিকায়ন, পর্যটনের বিকাশ ও সুন্দরবনকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি কামনা করেছেন।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ২২ বছর আগে খানজাহান আলী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল, দীর্ঘদিন পর আবার তার আগমন আনন্দের। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল জানান, সফর সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে: রাষ্ট্রপতি

৩ মিনিট আগে
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

১ ঘণ্টা আগে
চার শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, চলছে সার্বক্ষণিক নজরদারি

চার শিল্পাঞ্চলে বিজিবির ৩৩ প্লাটুন, চলছে সার্বক্ষণিক নজরদারি

১ ঘণ্টা আগে
অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই: ড. কামাল হোসেন

১৭ ঘণ্টা আগে