সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা এসব ঘটাচ্ছে তাদের রাজনীতিই হলো ধ্বংসের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় তিনি অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার কথাও জানান।
বিজেসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি ও সংকট নিয়ে আলোচনা হয়। গণমাধ্যমের স্বাধীনতায় বর্তমান বিএনপি সরকারের বিশ্বাসের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের কাজে কোনো হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট কাটাতে ক্যাবল অপারেটরদের কাছ থেকে সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেওয়ার প্রস্তাবসহ প্রতিনিধিদলের লিখিত দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া বৈঠকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালু, একটি গণমাধ্যম কমিশন গঠন এবং সাংবাদিকদের যথাযথ বেতন-ভাতা নিশ্চিতে মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায় প্রতিনিধিদল।