আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আলেম ও শিক্ষার্থীদের উদ্দেশে নসিহত করবেন আসজাদ মাদানি।
সফরসূচি অনুযায়ী, ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে মাদ্রাসার দস্তারবন্দি মাহফিল, ইসলামি সম্মেলন ও দোয়া অনুষ্ঠান। এই সফরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ।


