প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ● পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর ● কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ ● ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪ ● প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি: সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ইঙ্গিত ● গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ● বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি ● আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট ● কৃষকের স্বার্থই অগ্রাধিকার: বিএডিসির প্রকল্প পরিচালকের বক্তব্য ●

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ

বিজ্ঞাপন
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার সকালে ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ সময় তিনি কিশোর গ্যাং সৃষ্টির জন্য বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারকে দায়ী করে বলেন, গত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, যা দ্রুত রোধ করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিগত সরকার রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নিজ কাজের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এছাড়া ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার, সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

৫ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

৭ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

৭ ঘণ্টা আগে
গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

বাংলাদেশ সফরে এসেছেন ইসলামী স্কলার আসজাদ মাদানি

৭ ঘণ্টা আগে
আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট

আমির হামজার অডিওতে এআইয়ের প্রমাণ পায়নি ডিসেন্ট

৭ ঘণ্টা আগে