শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের খবর এবং এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের অবস্থান সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভ্রমণের জন্য মানুষের নথিপত্র প্রয়োজন। তবে এটি একটি কারিগরি বিষয়।
জাতীয়
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এ বিষয়ে রাজনৈতিক অবস্থানের কথা বাংলাদেশ হাইকমিশনই ভালো বলতে পারবে। শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দুই দেশের সর্বশেষ আলোচনার বিষয়েও তিনি এটিকে আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ সরকার তাঁকে ফেরত চেয়ে ভারতকে কয়েক দফা চিঠি দিয়েছে।
আরও পড়ুন
আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনার কথা শোনা গেলেও, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিষয়টি নতুন আইনি ও রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।