অর্থনীতি

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সভায় জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫ লাখ ডলার) তহবিল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ২.৫ মিলিয়ন ডলার সাতটি অগ্রাধিকার খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। সভায় ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল-টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেট পলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিবর্গের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনাটি চূড়ান্ত করে প্রকল্প প্রণয়ন করতে হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর