প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

বিজ্ঞাপন
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক
আজ ১৬ নভেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠকে এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (OMDP)-এর প্রধান টাকেও কোইকে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস, সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের রিজিওনাল হেড শুজি হাশিজুমেসহ এডিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান এবং কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ ঘণ্টা আগে
সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

৪ ঘণ্টা আগে
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ

ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ

৮ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৮ ঘণ্টা আগে
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

৮ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

১ দিন আগে