প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে। সোমবার জাতীয় সংসদে জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে অর্থমন্ত্রী জানান, ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি টাকা বা ৭.৬৪ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি টাকা বা ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা মোট ঋণের ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা বা ২৯.৯২ শতাংশ। তিনি বলেন, গত ৫ বছরে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জামায়াতের আরেক এমপি কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনিষ্পন্ন খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তি, ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার করা এবং ঋণ পুনরুদ্ধার ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গড়ে তোলা। তিনি বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় তদারকি করা হচ্ছে। এসব আলোচনায় খেলাপি ঋণ বৃদ্ধির কারণ, ঋণ আদায়ের প্রতিবন্ধকতা এবং তা দূর করতে ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

১ ঘণ্টা আগে
সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

৪ ঘণ্টা আগে
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ

ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ

৭ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৮ ঘণ্টা আগে
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

৮ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

১ দিন আগে