সারাদেশ

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা অনুযায়ী, বন আইনে মামলা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির তালিকাভুক্তি লাইসেন্স বাতিলের বিধান রয়েছে; একইভাবে দরপত্র বিজ্ঞপ্তির শর্তেও বন আইনে মামলা থাকা ব্যক্তিকে অযোগ্য হিসেবে বিবেচনার বিষয়টি উল্লেখ রয়েছে। এ অবস্থায় দরপত্রের শর্ত অনুযায়ী তার যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি অবগত থাকার পরও কেন তাকে নির্বাচিত করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন টেন্ডারে অংশগ্রহণকারীরা। এদিকে বিষয়টি নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে; তাদের ভাষ্য, বন ও বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থাকা বন বিভাগের নিলাম কার্যক্রমে বন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, সামাজিক বনের গাছ কাটার ছুতোয় প্রাকৃতিক বনের গাছও নিধন হচ্ছে; ফলে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। নীতিমালা লঙ্ঘন করে বন অপরাধে জড়িত ব্যক্তিদের বনে প্রবেশের অনুমতি দিলে অপরাধের মাত্রা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে সংরক্ষিত বনাঞ্চল।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, মিজানুর রহমান সোহাগ বন বিভাগের যে লটগুলো পেয়েছেন, সেগুলো মামলা হওয়ার আগের; এখন থেকে তিনি নতুন কোনো লট পাবেন না, যেহেতু তিনি বন বিভাগের মামলার আসামি। অন্যদিকে অভিযোগের বিষয়ে মিজানুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন; তবে তিনি দাবি করেন, বিধি মোতাবেকই দরপত্রে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় দরপত্রের শর্ত ও বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর