প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ● মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার ● মেসির স্কুলের মার্কশিট ভাইরাল ●

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ

বিজ্ঞাপন
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ
বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ। এ ঘটনায় বন বিভাগের দরপত্রের শর্ত ও তালিকাভুক্তি নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, গত ২৮ অক্টোবর বন বিভাগের আয়োজিত দরপত্র কার্যক্রমে অংশ নেন মিজানুর রহমান সোহাগ; এতে একাধিক লটের বিপরীতে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, সোহাগের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে; সর্বশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে গাছ চুরি ও পাচারের ঘটনায় ১৮ আগস্ট চুনারুঘাট থানায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।

বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা অনুযায়ী, বন আইনে মামলা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির তালিকাভুক্তি লাইসেন্স বাতিলের বিধান রয়েছে; একইভাবে দরপত্র বিজ্ঞপ্তির শর্তেও বন আইনে মামলা থাকা ব্যক্তিকে অযোগ্য হিসেবে বিবেচনার বিষয়টি উল্লেখ রয়েছে। এ অবস্থায় দরপত্রের শর্ত অনুযায়ী তার যোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি অবগত থাকার পরও কেন তাকে নির্বাচিত করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন টেন্ডারে অংশগ্রহণকারীরা। এদিকে বিষয়টি নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে; তাদের ভাষ্য, বন ও বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থাকা বন বিভাগের নিলাম কার্যক্রমে বন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সহ-সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, সামাজিক বনের গাছ কাটার ছুতোয় প্রাকৃতিক বনের গাছও নিধন হচ্ছে; ফলে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়ছে। নীতিমালা লঙ্ঘন করে বন অপরাধে জড়িত ব্যক্তিদের বনে প্রবেশের অনুমতি দিলে অপরাধের মাত্রা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে সংরক্ষিত বনাঞ্চল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, মিজানুর রহমান সোহাগ বন বিভাগের যে লটগুলো পেয়েছেন, সেগুলো মামলা হওয়ার আগের; এখন থেকে তিনি নতুন কোনো লট পাবেন না, যেহেতু তিনি বন বিভাগের মামলার আসামি। অন্যদিকে অভিযোগের বিষয়ে মিজানুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি স্বীকার করেন; তবে তিনি দাবি করেন, বিধি মোতাবেকই দরপত্রে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় দরপত্রের শর্ত ও বন বিভাগের তালিকাভুক্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৩ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৩ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৩ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৫ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৫ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৫ দিন আগে