প্রতিমন্ত্রী ওয়েলডন এপকে স্বাগত জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কানাডার ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়কে দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপকল্প তুলে ধরেন। সৃজনশীল অর্থনীতির গুরুত্ব, বিশেষ করে এতে নারীদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
প্রতিমন্ত্রী সন্তোষের সঙ্গে উল্লেখ করেন, ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। তিনি বাণিজ্যের আরও বৈচিত্র্য ও কানাডীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষি, জ্বালানি, আইসিটি, শিক্ষা, টিভিইটি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
তিনি কানাডার উন্নয়ন সহায়তা এবং এলডিসি উত্তরণের পর বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের অনুরোধ জানান। তিনি অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থান তুলে ধরেন, যাতে আরও বেশি দক্ষ অভিবাসন হতে পারে।
আরও পড়ুন
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী কানাডার ধারাবাহিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইসিজে মামলায় কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তন, ১৯ নভেম্বরের আইসিজে রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন চান।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।