প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ● শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ ● সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ●

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ

বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ আজ বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ওয়েলডন এপ আজ অনুষ্ঠিত ৬ষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক পরামর্শ সভায় (এফওসি) যৌথ সভাপতিত্ব করতে ঢাকায় এসেছেন।

প্রতিমন্ত্রী ওয়েলডন এপকে স্বাগত জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় কানাডার ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়কে দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপকল্প তুলে ধরেন। সৃজনশীল অর্থনীতির গুরুত্ব, বিশেষ করে এতে নারীদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী সন্তোষের সঙ্গে উল্লেখ করেন, ২০২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। তিনি বাণিজ্যের আরও বৈচিত্র্য ও কানাডীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং কৃষি, জ্বালানি, আইসিটি, শিক্ষা, টিভিইটি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি কানাডার উন্নয়ন সহায়তা এবং এলডিসি উত্তরণের পর বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের অনুরোধ জানান। তিনি অবৈধ অভিবাসন রোধে সরকারের অবস্থান তুলে ধরেন, যাতে আরও বেশি দক্ষ অভিবাসন হতে পারে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী কানাডার ধারাবাহিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইসিজে মামলায় কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তন, ১৯ নভেম্বরের আইসিজে রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন চান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণে আরও ২৫ হাজার সংযোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৩ ঘণ্টা আগে
১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম

৩ ঘণ্টা আগে
ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৩ ঘণ্টা আগে
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা

৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে