রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।