আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিনা উসকানিতে হামলার জবাবে একাধিক আফগান তালেবান চৌকি ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দা এলাকায় তালেবানের গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হওয়ার পর পাকিস্তান এই পাল্টা অভিযান চালায় বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।