বিভাগ

অর্থনীতি

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক
অর্থনীতি

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে।

ঢাকা ম্যাগাজিন ডেস্ক
ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে অর্থনীতি
ইউনিডেক্সের এম্বেসেডর •

ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে

বাংলাদেশের খাদ্যপণ্য ইউরোপের বাজারে আরও বিস্তৃতভাবে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক খাদ্য আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ইউনাইটেড ডাচ এক্সপোর্টার্সের (ইউনিডেক্স) এম্বেসেডর ও এডভাইজার ফোরকান হায়দার চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই বেলজিয়ান মনে করেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নিয়মিত বাজারসংযোগ বাড়াতে পারলে বাংলাদেশি পণ্যের চাহিদা ইউরোপের বাজারে আরও বাড়বে। তিনি জানান বর্তমানে এই বাজারের আর্থিক মূল্য বছরে শত কোটি টাকারও বেশী।

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক অর্থনীতি

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেওয়ার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশ থেকে ঋণ গ্রহণের বিধি আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় মূল কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান বা বিদেশি শেয়ারহোল্ডারদের কাছ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ তুলনামূলক সহজ শর্তে নেওয়ার সুযোগ পাবে এসব প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নতুন নীতিমালা দেশের অভ্যন্তরে এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), বেসরকারি ইপিজেড (পিইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) ও হাইটেক পার্কে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।