বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া—
আরও পড়ুন
- ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৬০ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা হয়েছে।
- ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
- সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়েছে।
এর আগে, গত ৩০ জুন বাজুস সব ধরনের সোনার দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার গহনাতেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ—
- ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা
- ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা
- ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা
- সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে এবং ৪৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল।