প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা

বিজ্ঞাপন
দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা
স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এছাড়া—

  • ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৬০ টাকা বেড়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা হয়েছে।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়েছে।

এর আগে, গত ৩০ জুন বাজুস সব ধরনের সোনার দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সোনার পাশাপাশি রুপার গহনাতেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ—

বিজ্ঞাপন
728*90 Ad One-P
  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা
  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৮৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে এবং ৪৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যৌথ বিনিয়োগে গুরুত্ব

ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে
স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা

২ দিন আগে
শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

শাহবাগে চা শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরি ও ভূমি অধিকারের দাবি

৩ দিন আগে
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৫ দিন আগে