বৃহস্পতিবার সকালের একটি ফ্লাইটে ইরানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে দেশটিতে সফরে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন-মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি ও ডা. এসএম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সূত্রমতে, আয়াতুল্লাহিল খামেনির জানাজা এবং দাফন ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। ১১ দলের প্রতিনিধিদলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশা করেছন সংশ্লিষ্টরা।
রাজনীতি
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরানসোমবার, ১৩ জুলাই ২০২৬
-
মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলার দাবিবুধবার, ০৮ জুলাই ২০২৬
-
নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার দাবিবুধবার, ০৮ জুলাই ২০২৬
একই বিভাগের আরও খবর
-
বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তেরশনিবার, ০৩ অক্টোবর ২০২৬
-
আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহারশনিবার, ০৩ অক্টোবর ২০২৬
-
প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানশনিবার, ০৩ অক্টোবর ২০২৬
-
মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলামশনিবার, ০৩ অক্টোবর ২০২৬
-
‘মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া’: আক্ষেপ জামায়াত নেতারশনিবার, ০৩ অক্টোবর ২০২৬
-
‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতাশনিবার, ০৩ অক্টোবর ২০২৬