প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুই শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিলো ঢাকা কলেজ ছাত্রদল ● এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ● যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে ● ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু ● ১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর ● জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ ● ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের বাড়তি বেতন ● ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ● সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে ●

যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

বিজ্ঞাপন
যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হয়ে তিনি করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ওসমান ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সে সময় সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন এই রাজনীতিক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার

৭ ঘণ্টা আগে
ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর

৯ ঘণ্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান

১ দিন আগে
সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

২ দিন আগে
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

২ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল

২ দিন আগে