সরোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী যদি সংসদে এ ধরনের আহ্বান না জানান, তাহলে বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবেই বিবেচনা করবে বিরোধী দল। এ ছাড়া দেশের কোনো নাগরিকের জানমালের ক্ষতি হলে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হামলার শিকার হলে কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি জানান তিনি। আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু সরকারকে নয়, পুরো দেশের মানুষকে দিতে হচ্ছে মন্তব্য করে সরোয়ার তুষার বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো তারই প্রতিফলন।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-17 17:03:07
প্রধানমন্ত্রীকে সংসদে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে: সরোয়ার তুষার
যে কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক
ভাসানীর আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার অঙ্গীকার টুকুর
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান
সিঙ্গাপুরে অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

