ম্যাচের শেষ দিকে ক্লান্তির কারণে ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে মাঠ থেকে তুলে নিতে হয়। কোচ লিওনেল স্কালোনি জানান, এটি গুরুতর চোট নয়, পেশিতে টান (ক্র্যাম্প) ধরার কারণে তাকে বদলি করা হয়েছিল।
মিশরের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস দুশ্চিন্তায় আর্জেন্টিনা
মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও পুরো ম্যাচজুড়ে ক্র্যাম্পে ভুগেছেন। বদলির সুযোগ শেষ হয়ে যাওয়ায় তাকে পুরো ম্যাচ খেলতে হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও শারীরিকভাবে বেশ ক্লান্ত।
বদলি হিসেবে মাঠে নামা নিকোলাস গঞ্জালেজের বাম গোড়ালি মচকে গেলেও তিনি ম্যাচ শেষ করেন। তবে চিকিৎসক দল তার অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে।
আরও পড়ুন
অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অতিরিক্ত সময়সহ পুরো ম্যাচ খেললেও তাদের কোনো চোট নেই। তারা দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে মিয়ামিতে বৈরী আবহাওয়ার কারণে দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। মাঠের পরিবর্তে ফুটবলাররা হোটেলের জিমে অনুশীলন করেছেন। এখন কোচিং স্টাফের মূল লক্ষ্য খেলোয়াড়দের দ্রুত ম্যাচ-ফিট করে তোলা।
ম্যাচসূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। তার ভাষ্য, গ্রুপ পর্বের পর ছয় দিনের বিশ্রাম মিললেও নকআউট পর্বের আগে মাত্র সাড়ে তিন দিন সময় পাওয়া গেছে, যা খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয়।