প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী
গাজার এক ফিলিস্তিনি কিশোরীর হাতে আঁকা নিজের প্রতিকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের প্রতি স্পেনের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, তাদের সংগ্রামে স্পেন সবসময় পাশে থাকবে।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভিডিও বার্তায় সানচেজ জানান, গাজার ধ্বংসস্তূপের মধ্যেও লায়ান নামের এক ফিলিস্তিনি কিশোরী এবং স্থানীয় শিল্পীরা তার প্রতিকৃতি এঁকেছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের আন্তরিকতা ও মানবিকতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, ‘এত কষ্ট ও দুর্ভোগের মধ্যেও আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। লায়ান, গাজার সব শিশু-কিশোর এবং তাদের পরিবারকে বলতে চাই—স্পেনের মানুষ আপনাদের কথা শুনছে, দেখছে, আপনাদের পাশে রয়েছে এবং কখনো ভুলে যাবে না।’

স্পেনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, একদিন গাজার শিশুরা যুদ্ধ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাবে, আবার ছবি আঁকবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই স্পেন ইসরায়েলের নীতির সমালোচনায় সরব। দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমও নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সূত্র: মিডল ইস্ট মনিটর।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

৪ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে