সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব, বাংলাদেশে এলএনজি সরবরাহ কমাচ্ছে কাতার এনার্জি পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও নতুন বছরের আগেই বই বিতরণের প্রস্তুতি, প্রধানমন্ত্রীর নির্দেশ ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ, ভেনেজুয়েলায় মৃত ৩৩৪২ তারেক রহমানের গুলশান বাসভবন সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের বিদেশি পিস্তল-গুলিসহ ঈশ্বরদীতে ডিবির অভিযানে আটক ৭ চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

বিদেশি পিস্তল-গুলিসহ ঈশ্বরদীতে ডিবির অভিযানে আটক ৭

বিদেশি পিস্তল-গুলিসহ ঈশ্বরদীতে ডিবির অভিযানে আটক ৭
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আটক সাত ব্যক্তিকে রবিবার বিকেলে কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। ছবি ও তথ্য: এম এস রহমান, পাবনা।
পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে আটক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ

আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের সজীব মণ্ডল (২৭), চর সলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সেখানে একত্রিত হয়েছিলেন এবং উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্রটি চৌকির নিচে রেখে দেওয়া হয়। অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেননি।

এ ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
র‍্যালি-আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

র‍্যালি-আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

৫ ঘণ্টা আগে
পাবনায় দুরারোগ্য রোগী ও দুস্থ পরিবারের মাঝে সাড়ে ৪৪ লাখ টাকার অনুদান বিতরণ

পাবনায় দুরারোগ্য রোগী ও দুস্থ পরিবারের মাঝে সাড়ে ৪৪ লাখ টাকার অনুদান বিতরণ

৫ ঘণ্টা আগে
পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

৫ ঘণ্টা আগে
আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

১১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের

টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের

১১ ঘণ্টা আগে
চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

১২ ঘণ্টা আগে