প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

বিজ্ঞাপন
প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক
টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন। সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ থাকায় তারা সেখানে অবস্থান করছেন।

বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, প্রবল বর্ষণের কারণে সাজেকের মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকেলের মধ্যে পানি নেমে গেলে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাহুল চাকমা আরও বলেন, পরিস্থিতির কারণে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে আপাতত কোনো কক্ষভাড়া নেওয়া হচ্ছে না।

এর আগে বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি পথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৫ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে