প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

বিজ্ঞাপন
কুষ্টিয়ায় হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কৃষক হাসেম আলী (৬০)। দুর্ঘটনায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চিকিৎসকদের পরামর্শে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা বিচ্ছিন্ন পা নিতে গেলে অপারেশন থিয়েটারে খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন। শেষ পর্যন্ত বিচ্ছিন্ন পা ছাড়াই মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিহতের স্বজনরা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক উল্লেখ করে এর রহস্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, দুর্ঘটনার পর বিচ্ছিন্ন পা হাসপাতালে আনা হয়েছিল এবং হাসপাতালের কর্মীরা সেটি নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলেই তিনি জেনেছেন। এরপর কী ঘটেছে, তা তার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রাও।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২ দিন আগে
রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

২ দিন আগে
মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

৬ দিন আগে
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

৬ দিন আগে
ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬ দিন আগে
ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

১ সপ্তাহ আগে