সর্বশেষ
রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩ তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র: জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

ট্রেড সিক্রেট চুরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা

ট্রেড সিক্রেট চুরির অভিযোগে ওপেনএআইর বিরুদ্ধে অ্যাপলের মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মোড় নিয়েছে অ্যাপল ও ওপেনএআইর সম্পর্ক। কনজিউমার হার্ডওয়্যার উন্নয়নে নিজেদের গোপন বাণিজ্যিক তথ্য (ট্রেড সিক্রেট) চুরি ও অপব্যবহারের অভিযোগে ওপেনএআই এবং অ্যাপলের সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল।

শুক্রবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় অ্যাপল দাবি করেছে, ওপেনএআই পরিকল্পিতভাবে তাদের গোপন প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ কাজে কোম্পানিটি অ্যাপলের সাবেক কর্মী, বিশেষ নিয়োগ প্রক্রিয়া এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়েছে।

মামলায় অভিযুক্ত দুই সাবেক কর্মকর্তা হলেন—অ্যাপলের সাবেক সিনিয়র সিস্টেমস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ এবং আইফোন ও অ্যাপল ওয়াচ ডিজাইনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্যাং ইউ তান। তাদের বিরুদ্ধে অ্যাপলের মালিকানাধীন সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য ওপেনএআইর স্বার্থে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।

অ্যাপলের অভিযোগ অনুযায়ী, চাকরি ছাড়ার সময় চ্যাং লিউ কোম্পানির অফিসিয়াল ল্যাপটপ ফেরত দেননি। পরে একটি প্রমাণীকরণ (অথেন্টিকেশন) ত্রুটি কাজে লাগিয়ে তিনি অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে হার্ডওয়্যার উন্নয়নসংক্রান্ত কয়েক ডজন গোপন নথি ডাউনলোড করেন।

এ ছাড়া ট্যাং ইউ তানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি চাকরি ছাড়ার আগেই নিয়মিতভাবে অ্যাপলের গোপন তথ্য ওপেনএআইর সুবিধার্থে ব্যবহার করছিলেন। অ্যাপলের দাবি, তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্য, অভ্যন্তরীণ শিল্প বিশ্লেষণ এবং অন্যান্য সংবেদনশীল নথি নিজের ব্যক্তিগত ই-মেইলে পাঠিয়েছিলেন। লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, ট্যাং ইউ তান অ্যাপলে প্রায় ২৪ বছর কর্মরত ছিলেন এবং দীর্ঘ সময় আইফোন উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ট্যাং ইউ তান অ্যাপলের কর্মীদের ওপেনএআইতে চাকরির সাক্ষাৎকারে কোম্পানির বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রাংশ নিয়ে যেতে উৎসাহিত করতেন। অ্যাপল একটি ঘটনারও উল্লেখ করেছে, যেখানে এক চাকরিপ্রার্থী নাকি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, তিনি জানতেনই না যে অফিস থেকে এসব যন্ত্রাংশ বাইরে নেওয়া সম্ভব।

তবে অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানের ট্রেড সিক্রেট বা গোপন তথ্যের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তাদের লক্ষ্য এমন উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করা, যা বিশ্বের মানুষের জন্য উপকারী হবে।

মামলায় ওপেনএআই ফাউন্ডেশন, কোম্পানিটির বাণিজ্যিক শাখা ওপেনএআই গ্রুপ পিবিসি এবং সম্প্রতি অধিগ্রহণ করা হার্ডওয়্যার প্রতিষ্ঠান ‘আইও প্রোডাক্টস’-কেও বিবাদী করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মামলা শুধু ট্রেড সিক্রেট বিরোধ নয়; বরং ভবিষ্যতের এআই-নির্ভর ডিভাইস বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বড় ধরনের প্রতিযোগিতার ইঙ্গিত বহন করছে। ধারণা করা হচ্ছে, ওপেনএআই নিজস্ব স্মার্টফোন বা নতুন ধরনের এআই ডিভাইস তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যা ভবিষ্যতে আইফোনের বিক্রিতে প্রভাব ফেলতে পারে।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান পিপি ফোরসাইটের বিশ্লেষক পাওলো পেসকাতোর মতে, অ্যাপল এখন ওপেনএআইকে কেবল প্রযুক্তিগত অংশীদার নয়, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছে। তার ভাষায়, অভিযোগগুলো আদালতে প্রমাণিত হোক বা না হোক, এই মামলা ওপেনএআইর হার্ডওয়্যার উন্নয়ন পরিকল্পনাকে বিলম্বিত করতে পারে এবং দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ

বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ

২ ঘণ্টা আগে
জিপিটি-৫.৬ উন্মোচন করল ওপেনএআই, এলো তিন নতুন এআই মডেল

জিপিটি-৫.৬ উন্মোচন করল ওপেনএআই, এলো তিন নতুন এআই মডেল

২১ ঘণ্টা আগে
হ্যাকিং ঝুঁকি কমাতে ফেসবুকে চালু করুন এই নিরাপত্তা ফিচার

হ্যাকিং ঝুঁকি কমাতে ফেসবুকে চালু করুন এই নিরাপত্তা ফিচার

১ সপ্তাহ আগে
এআই কি চাকরি কেড়ে নিচ্ছে? যা বলছে গবেষণা

এআই কি চাকরি কেড়ে নিচ্ছে? যা বলছে গবেষণা

১ সপ্তাহ আগে
নম্বর গোপন করেই চ্যাটিং ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

নম্বর গোপন করেই চ্যাটিং ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

১ সপ্তাহ আগে
এআই দৌড়ে এগিয়ে যাচ্ছে এশিয়া

এআই দৌড়ে এগিয়ে যাচ্ছে এশিয়া

১ সপ্তাহ আগে