সর্বশেষ
পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩ তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র: জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

দ্বিতীয়বার প্রকাশ্যে খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

দ্বিতীয়বার প্রকাশ্যে খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হয়েছে। প্রচলিত প্রথার বাইরে গিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মাজারের দানবাক্স থেকে অর্থ বের করে প্রকাশ্যেই গণনার কাজ শুরু করা হয়।

মাজারের দরগাহ মসজিদের বারান্দায় আয়োজিত এ কার্যক্রম পরিচালনা করছে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত ব্যবস্থাপনা কমিটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণনা শেষে দানবাক্সে পাওয়া মোট অর্থ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পরে আগের মতোই পুরো অর্থ ব্যাংকে জমা রাখা হবে।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের জেলা প্রশাসক।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের চারটি দানবাক্স এবং জেলা প্রশাসনের স্থাপন করা আরও চারটি দানবাক্সসহ মোট আটটি দানবাক্স খোলা হয়। সেদিন দানবাক্সগুলো থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, সাত আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়।

পরে জেলা প্রশাসনের তহবিল থেকে তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম পাঁচ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এতে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টা

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

১৬ মিনিট আগে
আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব

আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য

২৮ মিনিট আগে
ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

৫৬ মিনিট আগে
পাবনায় শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনায় শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে
পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ

পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ

৪ ঘণ্টা আগে
টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩

টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩

৬ ঘণ্টা আগে