প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

বিজ্ঞাপন
ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ
লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুরের এক তরুণের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং বিদেশে নিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে বর্তমানে চিকিৎসাধীন ওই তরুণ। পরিবারের দাবি, প্রতারণার মাধ্যমে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ভুক্তভোগী মো. তাহসান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মধ্য ব্রাক্ষন্দী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জালাল মোল্লার ছেলে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর তাহসান বাংলাদেশ থেকে লিবিয়ার উদ্দেশে রওনা হন। তিন দিন পর তিনি বেনগাজিতে পৌঁছান। সেখানে তাকে দীর্ঘদিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফিরে গত ৭ জুলাই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার সিদ্দিখোলা এলাকার বাসিন্দা রুবিনা ও একই এলাকার লাইসু নামে দুই নারী লিবিয়া হয়ে তিন মাসের মধ্যে ইতালিতে পাঠানোর আশ্বাস দেন। ইউরোপে স্বামী এবং ইতালিতে সন্তান থাকার কথা বলে তারা পরিবারের আস্থা অর্জন করেন। পরে বিদেশে পাঠানোর বিভিন্ন ধাপের কথা বলে কৌশলে বিপুল অঙ্কের অর্থ আদায় করেন।

তাহসান মোল্লার দাবি, লিবিয়ায় পৌঁছানোর পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। নিয়মিত মারধরের পাশাপাশি ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলিয়ে নির্যাতনের দৃশ্য দেখিয়ে আরও টাকা আদায় করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, "প্রথমে ২৫ লাখ টাকা নেওয়া হয়। পরে আমাকে জিম্মি করে আরও ১৫ লাখ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে আমাদের পরিবার প্রায় ৪০ লাখ টাকা দিয়েছে। এখন আমরা নিঃস্ব।"

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তাহসানের বড় বোন মোছাম্মৎ সুফিয়া আক্তার বলেন, "পরিবারের জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রি করে ৪০ লাখ টাকা জোগাড় করেছি। এখন আমাদের আর কিছুই নেই। আমরা এই প্রতারণার বিচার চাই এবং জড়িতদের বিরুদ্ধে মামলা করব।"

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রুবিনার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, "মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সময়ে মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মানব পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।"

স্থানীয়দের দাবি, জেলার বিভিন্ন এলাকা থেকে লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। সংশ্লিষ্টদের মতে, আইনগত প্রক্রিয়া শুরু হলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১১ ঘণ্টা আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

২ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

৩ দিন আগে
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে