প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

বিজ্ঞাপন
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্ত মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মিছবাহ উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, মাওলানা মো. আমিনুল ইসলাম এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির এম. এ. শহিদ, সদর ইউনিয়ন আমির দেলোয়ার হোসাইন বাবলু, প্রবাসী দায়িত্বশীল এ. কে. রাসেল, মাওলানা খতিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টেংরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল, যুব ও ছাত্র বিভাগের নেতারাও অংশ নেন।

উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিতরণ করা উপহারসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মোমবাতি এবং গ্যাস লাইট।

সংগঠনটির নেতারা জানান, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তাদের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১১ ঘণ্টা আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

২ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

৩ দিন আগে
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে