সর্বশেষ
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩

গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে বেকারত্বের সমস্যা এখনো বহাল রয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেখিয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও বিদ্যুৎ সরবরাহে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। লোডশেডিং এখনো অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য গঠিত কমিটিকেও তিনি অকার্যকর বলে মন্তব্য করেন এবং অভিযোগ করেন, এটি জ্বালানি খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে সরকার সেই প্রত্যাশার প্রতিফলন ঘটায়নি। এ বিষয়ে তিনি সরকারের সমালোচনা করে বলেন, প্রকৃত জনমতের প্রতিফলন হয়নি বলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে দলীয় নেতারা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হবেন।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এতে দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

২ ঘণ্টা আগে
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৩ ঘণ্টা আগে
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

৪ ঘণ্টা আগে
আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব

আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য

৪ ঘণ্টা আগে
ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

৫ ঘণ্টা আগে