সর্বশেষ
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকে জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজ হলো সেই আলোর বাহক। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তথ্যমন্ত্রী শনিবার সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। 

তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে সবাইকে আন্তরিক হতে হবে। নতুন ভবনটি স্থাপিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ফাস্ট, সেকেন্ড বা গ্রেড ভিত্তিক বিভাজনের মাধ্যমে মানসিক কারাগারে বন্দী রাখা হয়। এই প্রথা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। সুনাগরিক তৈরি করতে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে ভূমিকা রাখে। 

অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলমের সভাপতিত্বে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, নলচিড়া স্কুলের সাবেক সভাপতি আব্দুল ছত্তার মৃধা ও ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

২ ঘণ্টা আগে
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ

৩ ঘণ্টা আগে
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

৪ ঘণ্টা আগে
আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য
পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব

আমের বহুমাত্রিক ব্যবহার বাড়ালে রপ্তানিতে আসবে নতুন সম্ভাবনা: পাবিপ্রবি উপাচার্য

৪ ঘণ্টা আগে
ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

ইতালি যাওয়ার স্বপ্নে ৪০ লাখ টাকা খোয়ালেন তরুণ, লিবিয়ায় নির্যাতনের অভিযোগ

৫ ঘণ্টা আগে