প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●
ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়াতে দহশ্রী নবজাগরণ সংঘ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু

বিজ্ঞাপন
চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দহশ্রী গ্রামে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৭ দিনব্যাপী বিনামূল্যের বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন দহশ্রী নবজাগরণ সংঘ এবং দহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সকাল ৭টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে মৌলিক দক্ষতা গড়ে তোলা, বিষয়ভিত্তিক ভীতি দূর করা এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাত দিনের এই বিশেষ পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি মৌলিক গণিত ও সমস্যা সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন দহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন। পাঠদান পরিচালনা করছেন তরুণ মেন্টর মোহাম্মদ রাকিব, নাজমুল ইসলাম, আল আমিন তুহিন ও মেহেদী হাসান। এছাড়া কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন শান্ত।

দহশ্রী নবজাগরণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রস্তুত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আয়োজকরা এলাকার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নিয়মিত এই বিশেষ ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করলে তারা ইংরেজি ও গণিত বিষয়ে আরও দক্ষ হয়ে উঠবে। ইতোমধ্যে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

১৩ ঘণ্টা আগে
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

১৩ ঘণ্টা আগে
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

১৩ ঘণ্টা আগে
নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

১ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

১ দিন আগে
নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

১ দিন আগে