প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী

বিজ্ঞাপন
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত লোকজন মঞ্চে ওঠায় মঞ্চের একাংশ ধসে পড়ে যান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে উপস্থিত কেউ আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী পৌঁছানোর আগেই স্থানীয় নেতা-কর্মীদের ভিড়ে মঞ্চটি পূর্ণ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে অতিরিক্ত ব্যক্তিদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হলেও তা কার্যকর হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরে অর্থমন্ত্রী মঞ্চে উঠলে আরও অনেকে একসঙ্গে মঞ্চে ওঠেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মঞ্চের একাংশ ধসে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক আতঙ্ক ও হট্টগোল সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, পুরো মঞ্চ ধসে পড়েনি। মঞ্চের কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী একই স্থানে দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঘটনার সময় মঞ্চে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বারবার সতর্ক করা হলেও নেতা-কর্মীদের অতিরিক্ত উপস্থিতির কারণে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে কেউ আহত না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১২ ঘণ্টা আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

২ দিন আগে
ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, বড় পরিচয় আমরা বাংলাদেশি: খাদ্যমন্ত্রী

৩ দিন আগে
শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে: এমপি সরওয়ার

৩ দিন আগে
হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৩ দিন আগে