সর্বশেষ
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের

জুলাই দিবসের অনুষ্ঠানে আ.লীগের দুই নেতা, দাওয়াত না পাওয়ার অভিযোগ ছাত্রদল-শিবিরের
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই নেতা উপস্থিত থাকলেও জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত এবং ছাত্রশিবিরের শহর সভাপতি রাকিব হোসাইন ও সরকারি কলেজ সভাপতি ফারহান খান নাঈম অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পরও তাদের কিংবা তাদের সংগঠনকে রাষ্ট্রীয় এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

তাদের ভাষ্য, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর প্রতিনিধিদের উপেক্ষা করা হয়েছে, যা তাদের কাছে হতাশাজনক।

অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী।

জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী জানান, অনুষ্ঠানের শুরুতেই তারা ওই দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতির বিষয়ে আপত্তি তোলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের জানান, তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

জুলাই আন্দোলনে নিহত ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান বলেন, অনুষ্ঠানে আওয়ামী লীগের ওই দুই নেতার উপস্থিতির বিষয়টি তিনি আগে জানতেন না। তাদের কে আমন্ত্রণ জানিয়েছেন, সেটি উপজেলা প্রশাসনই ভালো বলতে পারবে। ঘটনাটিকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘জুলাই শহিদ দিবস রাষ্ট্রীয় কর্মসূচি। এখানে কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।’

 
 
 
 
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি

১৪ ঘণ্টা আগে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

১ দিন আগে
ধর্মীয় সম্প্রীতিতে সিলেট দেশের উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল হক

ধর্মীয় সম্প্রীতিতে সিলেট দেশের উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল হক

১ দিন আগে
ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার

ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার

১ দিন আগে
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী

১ দিন আগে
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

২ দিন আগে