প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

ইউরোপের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে এএসএমএল

বিজ্ঞাপন
ইউরোপের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে এএসএমএল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে বিশ্বজুড়ে উন্নতমানের সেমিকন্ডাক্টর চিপের চাহিদা বেড়েই চলেছে। এর প্রভাব পড়েছে চিপ উৎপাদনের যন্ত্র নির্মাতা নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান এএসএমএল (ASML)-এর ব্যবসায়ও। বিশ্লেষকদের মতে, এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি ইউরোপের প্রথম ১ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানিতে পরিণত হতে পারে।

সোমবার (২০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বর্তমানে অত্যাধুনিক এআই চিপ তৈরির জন্য প্রয়োজনীয় এক্সট্রিম আলট্রাভায়োলেট (EUV) লিথোগ্রাফি প্রযুক্তির বাজারে প্রায় একচেটিয়া অবস্থানে রয়েছে এএসএমএল। প্রতিষ্ঠানটির তৈরি এই যন্ত্রের মাধ্যমে অত্যন্ত ক্ষুদ্র বৈদ্যুতিক সার্কিট তৈরি করা সম্ভব হয়, যা আরও শক্তিশালী ও উচ্চক্ষমতাসম্পন্ন চিপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এআইভিত্তিক প্রযুক্তির প্রসারের ফলে উন্নত চিপের চাহিদা বাড়ায় এএসএমএলের যন্ত্রের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের ধারণা, এএসএমএলের শেয়ারের মূল্য যদি প্রায় ২ হাজার ৬০০ মার্কিন ডলারে পৌঁছে, তাহলে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রতিষ্ঠানটির সবচেয়ে উন্নত ইইউভি যন্ত্রগুলোর প্রায় সব অর্ডারই ২০২৭ সাল পর্যন্ত বুকড হয়ে গেছে। এতে ভবিষ্যৎ আয় ও প্রবৃদ্ধির বিষয়ে বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বর্তমানে এএসএমএলের শেয়ার ২০২৭ সালের সম্ভাব্য আয়ের প্রায় ৩৮ গুণ দামে লেনদেন হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা ভবিষ্যতে কোম্পানিটির আয় উল্লেখযোগ্য হারে বাড়বে—এমন প্রত্যাশায় তুলনামূলক বেশি দামে শেয়ার কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

বিনিয়োগ বিশ্লেষক ক্যারোলিন বেল মনে করেন, ইউরোপের প্রথম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এএসএমএলের। তবে ঠিক কবে প্রতিষ্ঠানটি এ মাইলফলক স্পর্শ করবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তবে বিশ্লেষকদের মতে, এ সম্ভাবনা বাস্তবে রূপ নিতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। এর মধ্যে রয়েছে—গুগল, অ্যামাজনসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো ও ডেটা সেন্টারে বিনিয়োগের বর্তমান ধারা কতদিন বজায় রাখবে এবং এএসএমএল, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং তাদের উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

১ সপ্তাহ আগে
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থ, টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা ব্রাজিলের

২ সপ্তাহ আগে
এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

এআইয়ে জোর, অ্যাপলে ২০০টির বেশি পদ কমছে

২ সপ্তাহ আগে
এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

এআইয়ের কাছে যে ৫ ধরনের পরামর্শ না চাওয়াই ভালো

২ সপ্তাহ আগে
জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

জেমিনি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

৩ সপ্তাহ আগে
বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ
ফেসবুকে সুখবর

বিজ্ঞাপনের বিল পরিশোধে যুক্ত হলো বিকাশ

১ মাস আগে