সর্বশেষ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইইউর ১ বিলিয়ন ডলার জরিমানা গুগলকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: শফিকুর রহমান হত্যাচেষ্টা মামলায় নজরদারিতে এমপি গাজী নজরুল, গ্রেপ্তারের প্রস্তুতির তথ্য রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ছিলেন দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।

টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যান।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

পাবনায় চুরির অপবাদে শিশুশিক্ষার্থীকে বেত-রড দিয়ে নির্যাতনের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষক পুলিশের হাতে

১০ ঘণ্টা আগে
মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

মৃত্যুর ৫ মাস পর কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা

২ দিন আগে
বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ

২ দিন আগে
আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ

আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ

৩ দিন আগে
সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত

সুজানগরে মাদকবিরোধী সভায় হামলার অভিযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ছাত্রদল কর্মী আহত

৩ দিন আগে
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

৪ দিন আগে