প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন ● পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর ● অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ ● দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ ● ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ ● চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা ● চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন ● আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী ● জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন ●

ইইউর ১ বিলিয়ন ডলার জরিমানা গুগলকে

বিজ্ঞাপন
ইইউর ১ বিলিয়ন ডলার জরিমানা গুগলকে
বাজারে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করা এবং নিজস্ব সেবাকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে মোট ৮৯ কোটি ইউরো (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।

জরিমানার মধ্যে ৪৬ কোটি ইউরো আরোপ করা হয়েছে সার্চ ফলাফলে গুগলের নিজস্ব শপিং, হোটেল, ভ্রমণ ও ক্রীড়া–সংক্রান্ত সেবাকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে। কমিশনের মতে, এ ধরনের পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য সমান প্রতিযোগিতার সুযোগ সীমিত করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ ছাড়া গুগল প্লে স্টোরের নীতিমালার কারণে অ্যাপ ডেভেলপাররা ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ স্টোর বা নিজেদের ওয়েবসাইটে থাকা কম মূল্যের অফারের তথ্য জানাতে বাধার মুখে পড়ছিলেন। এ অভিযোগে গুগলকে আরও ৪৩ কোটি ইউরো জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) কার্যকর হওয়ার পর এই আইনের আওতায় গুগলের বিরুদ্ধে এটিই প্রথম শাস্তিমূলক ব্যবস্থা। তবে প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে গত প্রায় দুই দশকে ইইউর পক্ষ থেকে গুগলের বিরুদ্ধে এটি পঞ্চম ও ষষ্ঠ জরিমানা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ওপর আরোপিত মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ কোটি ইউরো।

ইইউর অ্যান্টিট্রাস্ট প্রধান তেরেসা রিভেরা বলেন, ইউরোপীয় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক কমিশনার হেন্না ভিরকুনেন জানান, ডিজিটাল মার্কেটস অ্যাক্টের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি খাতে ন্যায্য ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কমিশন গুগলকে নির্দেশ দিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে তাদের কার্যক্রম আইন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটিকে আরও কঠোর ব্যবস্থা বা অতিরিক্ত আর্থিক জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে গুগল ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং আদালতে এর বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক বিষয়ক প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার এক বিবৃতিতে দাবি করেন, নতুন নিয়ম বাস্তবায়ন করতে গিয়ে ইউরোপের ব্যবহারকারীদের জন্য কিছু জনপ্রিয় সার্চ সুবিধা সীমিত করতে হবে এবং গুগল প্লে স্টোরের নিরাপত্তা কাঠামোও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

১ সপ্তাহ আগে
এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

১ সপ্তাহ আগে
এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

২ সপ্তাহ আগে
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

১ মাস আগে
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

১ মাস আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

১ মাস আগে