রাজনীতি

জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না: ডা. শফিকুর রহমান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে। অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না।”

তিনি আরও বলেন, “এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি।”

আরও পড়ুন

জামায়াতের আমির দাবি করেন, দলটি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। তিনি বলেন, “রাতে স্বৈরাচারের সঙ্গে আপস করে দিনে প্রতিবাদ করার রাজনীতি জামায়াত করে না।”

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর