প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন আজহারি ● শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী ● মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি ● বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জামায়াতের ● হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির ● ৮ বিভাগে মাহফিল করার ঘোষণা আজহারীর ● ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের ● জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী ● প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী ●

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বিজ্ঞাপন
হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির জানিয়েছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় দুই দেশ একমত হয়েছে, কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে কিংবা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, তিনি বন্দি থাকুন বা না থাকুন, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটিই বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিধান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, অনেকেই মনে করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে। এ ধারণা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যর্পণ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় এই নির্ধারিত স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিন্স’ বলা হয়। নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শিশির মনিরের ভাষ্য, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বড় অংশ গুজব; আরেকটি বড় অংশ আইন সম্পর্কে না জেনে এলোমেলো মন্তব্য করছেন। যারা এসব মন্তব্য করছেন, তারা সঠিক করছেন না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি

মুক্তিযুদ্ধের চেতনায় মাসব্যাপী বিজয় উৎসব করবে দক্ষিণ বিএনপি

৯ মিনিট আগে
বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জামায়াতের

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জামায়াতের

১০ মিনিট আগে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে
হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

১ দিন আগে
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

১ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

১ দিন আগে