মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬ আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ উৎসব সফল করতে দলের প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উৎসব সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।