প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সড়ক নিরাপত্তা জোরদারে সওজ ও হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ● এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম ● ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে আ.লীগ: শফিকুল আলম ● ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ● ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি ● হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের ● সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা ● হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু ● জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী ●

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

বিজ্ঞাপন
হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার নৈতিক সুযোগ পুরোপুরি হারিয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে না পাঠিয়ে ভারতীয় নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য' শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 'আমরা বাংলাদেশি' নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে।

সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এতে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মোমিনুল আমিন ও সাংবাদিক সাঈদ খান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল দলমত-নির্বিশেষে সবার। সে সময় বিভিন্ন দল নিজস্ব অবস্থান থেকে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক দফা দাবিতে সবাই একমত হয়েছিল। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি এখন ক্ষমতায় রয়েছে। দেশে ফিরতে শেখ হাসিনার এত ভয় কিসের? সরকার তো তাঁকে ফেরত চায়। তাঁর বিরুদ্ধে আদালতের রায় হয়ে গেছে, এখন তা বাস্তবায়ন হবে। তাই তিনি দেশে ফিরে আসুক।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আওয়ামী লীগের বিভিন্ন সময়ের সহিংসতার সমালোচনা করে ফরহাদ হালিম ডোনার বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে—এমন চিন্তা হাস্যকর। এটা কোনো রাজনীতি হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, 'দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।' আমাদের মধ্যে দলগত ভিন্নমত থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে দেশে ফিরতে চান, এনআইডি ও পাসপোর্ট চান। ভারত সরকারকে বলব, তাঁকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দিন। বাংলাদেশে তাঁকে আর নাগরিকত্ব দেওয়া হবে না। সীমান্ত দিয়ে, সমুদ্রপথে কিংবা আকাশপথে কোনোভাবেই তাঁর ফেরার সুযোগ নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রসঙ্গে রাশেদ খান বলেন, গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত হচ্ছে। সেখানকার আইনশৃঙ্খলা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। শর্ত দিয়ে জাতীয় ঐক্য হয় না। এখন ভারতীয় আগ্রাসন ও পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান

১ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে: সেলিম উদ্দিন

৩ ঘণ্টা আগে
'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

'আসো খাঁচা আর দড়ি রেডি আছে': আসিফ মাহমুদ

৩ ঘণ্টা আগে
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন

১ দিন আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

১ দিন আগে
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১ দিন আগে