রাজনীতি

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার নেতৃত্বে আ. লীগের শেখ বদরুল

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা শেষে বের হওয়ার সময় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, শেখ বদরুল হক একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি ইউনাইটেড আরব আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির ঘনিষ্ঠ বলেও জানা গেছে।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে শেখ বদরুল হকের পাশে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহিকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয়দের একাংশের অভিযোগ, শেখ বদরুল হক রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তাদের দাবি, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

এছাড়া হামলার সময় গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদকেও আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ফয়েজ আহমেদ, তানিম ও নাহিদ এবং ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ বদরুল হক দলীয় অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে এ হামলায় নেতৃত্ব দিয়েছেন।

তবে শেখ বদরুল হক, মশিকুর রহমান মহি বা অভিযুক্ত অন্যদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযোগের সত্যতা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

একই বিভাগের আরও খবর