শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মহানগর জামায়াত আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আব্দুল জব্বার বলেন, সংসদে নতুন বিল এনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির মধ্যে ফ্যাসিবাদী প্রবণতার লক্ষণ দেখা যাচ্ছে। আড়াইহাজারে জামায়াতের কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতি দূর করতে হলে আগে নিজেদের দল থেকেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ছাত্রহত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে।
আরও পড়ুন
-
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বরমঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
-
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্নাসোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
-
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খানসোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে ছাত্রহত্যা, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ তুলে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
প্রশাসনের উদ্দেশে আব্দুল জব্বার বলেন, রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সংবিধান ও আইনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের সদস্যরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আওয়ামী লীগের সহযোগীরা তাদের ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।