রাজনীতি

ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ডও তার ফটোকপি: সরকারের সমালোচনায় জামায়াত আমির

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৭ বছরের নির্যাতনের কথা সরকার যেন ভুলে না যায়। আমরা নতুন কিছু দেখছি না। বিরোধী দলের ওপর দমন-পীড়ন আগের মতোই চলছে।’

তিনি আরও বলেন, ‘৭০ শতাংশ মানুষের রায়কে কেন অগ্রাহ্য করা হচ্ছে? ১৯৭০ সালের নির্বাচনের রায় উপেক্ষা করার পরিণতিতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা ঘটেছিল।’

আরও পড়ুন

বিএনপির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘১৯৯৬ সালের নির্বাচন নিয়ে মাঝেমধ্যে বিএনপি আমাদের খোঁচা দেয়। অথচ ১৯৯১ সালে আমাদের নিঃস্বার্থ সমর্থনের কারণেই বিএনপি সরকার গঠন করতে পেরেছিল।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

অনুষ্ঠানে তিনি নির্বাচন, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই বিভাগের আরও খবর