রাজনীতি

বিএনপি ভারতকে ভয় পায়, জাদুঘরে ইতিহাস লুকোনো হয়েছে: নাহিদ ইসলাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, বিএনপি যদি সত্যিই ভারতকে ভয় না পেত, তাহলে ভারতের সংশ্লিষ্টতা ছিল—এমন ইতিহাস জাদুঘর থেকে সরিয়ে ফেলত না। তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। কিন্তু জুলাই জাদুঘরে সেই ইতিহাস রাখা হয়নি। পুরো জাদুঘর ঘুরলেও মনে হবে না যে কোনো বিদেশি শক্তি, বিশেষ করে ভারত, সেই ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল—এই ইতিহাস deliberately বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে নাহিদ ইসলাম ও এনসিপি নেতারা জাদুঘর পরিদর্শন শেষে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের লক্ষ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। নাহিদ ইসলাম আগেই দাবি জানিয়েছিলেন, ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দিতে হবে।

বিজ্ঞাপন

এনসিপি নেতারা মনে করেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সেজন্য জাদুঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি ইতিমধ্যে 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক মাসব্যাপী কর্মসূচিও পালন করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর

বিজ্ঞাপন